ফাইনালে উঠতে সহজ লক্ষ্য পেল সাকিবের কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস।

এই ম্যাচে জয়ী দল নাম লেখাবে ফাইনালে। খেলবে মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েই দিল্লির বিপক্ষে মাঠে নেমেছেন কলকাতা অধিনায়ক ইয়ন মরগান।

টস ভাগ্যটাও গেল মরগানের পক্ষে। দিল্লিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নাইট অধিনায়ক।

আর মরগানের বোলিং নেওয়ার পরিকল্পনাকে সফল করেছে কলকাতার বোলাররা।

বরুণ, শিভাম ও সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩৫ রানের সল্প পুঁজি পেয়েছে দিল্লি। এক কথায় টি-টোয়েন্টির এই ধুমধাড়াক্কা ম্যাচে এটি সহজ লক্ষ্য (১৩৬ রান)।

দিল্লির দুর্দান্ত ওপেনার পৃথ্বি শকে আজ ১৮ রানেই থামিয়ে দিয়েছেন পেসার বরুণ চক্রবর্তী। অধিনায়ক শিখর ধাওয়ান উইকেটে থিতু হয়ে গেলেও সাকিবের তালুবন্দি হয়ে ৩৬ রানে সাজঘরে ফেরেন শিখর। এই গুরুত্বপূর্ণ উইকেটটিও নিয়েছেন বরুণ।

দুর্দান্ত এক ডেলিভারিতে মার্কুস স্টইনিরে উইকেটে ভেঙে দেন শিভাম। পৃথ্বির সমান ১৮ রান যোগ করতে পারেন তিনি।

দলের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ব্যাটার অধিনায়ক ঋষভ পন্তকে মাত্র ৬ রানেই সাজঘরের পথ দেখিয়ে দেন পেসার ফার্গুসন।

ক্যারিবীয় হার্ডহিটার হেটামায়ারকে ১৭ রানে রানআউট করলে লড়াকু পুঁজি পায়নি দিল্লি।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রানের সল্প পুঁজি নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। ২৭ বলে ৩০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার।

ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন বরুণ। একটি করে উইকেট পেয়েছেন শিভাম ও ফার্গুসন।

আজ সাকিব উইকেটশূন্য ছিলেন। ৪ ওভার করে ২৮ রান দিয়েছেন। বল হাতে তেমন একটা কিছু না করতে পারলেও এবার ব্যাটিংয়ে সুযোগ পেলে সাকিব কতটা উজ্জ্বল হয়ে উঠবেন তা দেখার অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান