ফলোঅনে পড়লো বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : মাউন্ট ম্যাঙ্গানুইয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না বাংলাদেশ। বোলিংয়ের পর ব্যাটিংয়েও চরমভাবে ব্যর্থ হলো মুমিনুল হকরা। প্রথম টেস্টে কোণঠাসা কিউইরা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালো চ্যাম্পিয়নরূপে। টেস্টে কেন তারা বিশ্বসেরা তার প্রমাণ মিলেছে এক সপ্তাহের ব্যবধানে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও আগুন ছড়িয়েছে স্বাগতিকরা।

ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল কিউইরা। অধিনায়ক টম লাথামের ২৫২ ও ডেভন কনওয়ের ১০৯ রানে ভর করে ৬উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে তারা। প্রায় পাঁচ সেশন ব্যাট করে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা।

আজ সোমবার সিরিজের শেষ টেস্টের দিনে কিউইদের বিশাল লিড তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। হতশ্রী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারে ২৭ রান তুলতেই চার টপ অর্ডার ব্যাটারকে হারায় সফরকারীরা। দেড় সেশনে ৪১ ওভার দুই বলে ১২৬ রান তুলতে সবকয়টি উইকেট হারিয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৯৫ রানে বিশাল লিড ধরে রাখল কিউইরা। একই পাঁচ উইকেট শিকার করেন বোল্ট।

ইনিংসের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ৭ রানের মাথায় ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারেই এই ব্যাটারকে ভুল করতে বাধ্য করেন ট্রেন্ট বোল্ট। কিউই পেসারের ফাঁদে পড়ে স্লিপে থাকা রস টেইলরের হাতে বলবন্দি করেন সাদমান (৭)।

অভিষিক্ত ওপেনার নাঈম শেখ শুরু থেকেই অস্বস্তিতে ভুগতেছিলেন। ব্যাটে বলে ঠিকঠাক মিলাতে পারছিলেন না তিনি। তৃতীয় ওভারে টিম সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্টে শূন্য রানে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার।

তিনে আসা নাজমুল হোসেন শান্তও ফেরেন ব্যর্থ হয়ে। ৬ষ্ঠ এই ব্যাটারকে দ্বিতীয় শিকার বানান ট্রেন্ট বোল্ট। মাত্র ৪ রানে ফেরেন তিনি। পরের ওভারে অধিনায়ক মুমিনুল হককে শূন্য রানে ফেরান সাউদি। মাত্র ১১ রানে চার ব্যাটারকে হারায় বাংলাদেশ।

চা বিরতির পর দিনের শেষ সেশনে আবারো বোল্টের আক্রমণ। এবার ফিরলেন লিটন দাস। বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সব আশা ভরসা কেড়ে নেন বোল্ট-সাউদিরা।

ষষ্ঠ উইকেটের জুটিতে দারুণ প্রতিরোধের চেষ্টা করেন নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বি। দলীয় ৮৭ রানের মাথায় এই যুগলের ৬০ রানের জুটি ভেঙে তৃতীয় শিকার তুলে নেন সাউদি। ৬২ বলে ৬ বাউন্ডারিতে ৪১ রান করে ফেরেন সোহান।

দলীয় ১০৯ রানের মাথায় মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০০তম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বোল্ট। নতুন ব্যাটার তাসকিন আহমেদকে ফেরান কাইল জেমিসন। দিনের সাত ওভার বাকি থাকলে জেমিসনের দ্বিতীয় শিকার হন ইয়াসির (৫৫)। শেষ ব্যাটার শরিফুলকে পঞ্চম শিকার বানান বোল্ট।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার