ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

news-image

চলতি শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে অনার্সে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

শনিবার বিশ্ববিদ্যালয় সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তির কাজ শেষে ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
সিনেটের অধিবেশন শেষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ জানান, ২০১৬ সালের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন অনুষ্ঠিত হবে। এছাড়া, র‌্যাংকিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কারের ব্যবস্থা করা হবে।
অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮১ কোটি পয়তাল্লিশ লাখ নব্বই হাজার টাকার রাজস্ব ও ১৬৭ কোটি ছিয়ানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকার উন্নয়ন বাজেট পাস হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার