ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা কয়েক দিন ধরে তাদের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন। আজকের এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।

এনসিপির ফরিদপুরের ‌‌প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা আজকের অনুষ্ঠান কর্মসূচির আপডেট করে ঘোষণা করেছেন। তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় সার্কিট হাউজে জমায়েত। এরপর পদযাত্রা। শহরের জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এই পদযাত্রা হবে।

 

এর পর দুপুর ১২টায় জনতা ব্যাংকের মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ দুপুর ১টায় এনসিপির পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতের কথা রয়েছে, বলেন সৈয়দা নীলিমা দোলা।

খুলনা থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা সরাসরি ফরিদপুরে আসবেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি