ফখরুল হাসপাতালে

news-image

ডেস্ক রির্পোট : অসুস্থ হয়ে পড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ)তে ভর্তি করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশের পর গতকাল একটি এম্বুলেন্সে করে তাকে বিএসএমএমইউ’র প্রিজন সেলে নেয়া হয়। কাশিমপুরের কারা চিকিৎসক মো. শাহাদত হোসেন জানিয়েছেন, মির্জা আলমগীরের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে (মাথায়) ব্লক রয়েছে। এছাড়া তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রয়েছে। কারাগারে  নেতারা সুচিকিৎসা পাচ্ছেন না বলে বিএনপির অভিযোগের  প্রেক্ষাপটে ফখরুলের এক আবেদনে তাকে হাসপাতালে ভর্তি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কাশিমপুরের কারারক্ষক মো. নাসির উদ্দিন জানান, আদালতের নির্দেশে সকাল সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে বিএসএমএমইউতে পাঠানো হয়। উল্লেখ্য, গত ৬ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। কারাগারে যাওয়ার পর তার শরীরের ১৮ কেজি ওজন কমে যায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনবার কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সর্বশেষ গত মাসে তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না দিয়েই তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার