পড়ে থাকা ফুলদানি সাড়ে ১৬ কোটি টাকায় বিক্রি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে রান্নাঘরে পড়ে থাকা একটি সিরামিকসের ফুলদানি ১.৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় যা ১৬ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার সমান। দেশটির রাজধানী লন্ডনের ড্রিওয়েটস অকশন হাউসে সম্প্রতি ফুলদানিটি নিলামে তুললে এ উচ্চমূল্যে বিক্রি হয়। যিনি এটি কিনেছেন তার নাম প্রকাশ করেনি ড্রিওয়েটস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, কারুকার্যময় ফুলদানিটি ১৭০০ শতকে চীনে কুইয়ানলং রাজাদের শাসনামলে তৈরি করা হয়েছিল। সে সময়ের কোনো এক চীনা আদালতে শোভাবর্ধনের জন্য এটি ব্যবহৃত হয়েছে।

ফুলদানিটির উচ্চতা দুই ফুট। ফুলদানিটিতে রুপালি, সোনালি ও নীল রঙ্গে বেশ সুন্দর ও দক্ষভাবে সারস, বাদুড়সহ বিভিন্ন রাজকীয় নকশা খোদাই করা হয়েছে। ফুলদানিটির তলদেশে ছয়জন কুইয়ানলং সম্রাটের নাম লেখা আছে। এর অর্থ ষষ্ট সম্রাটের আমলে এ ফুলদানি তৈরি হয়েছিল।

১৯৮০ সালে ব্রিটেনের একজন শল্যচিকিৎসক চীন থেকে মাত্র কয়েক শ পাউন্ড মূল্যে ফুলদানিটি কিনে নেন। তারপর বেশ কয়েক বছর ওই চিকিৎসকের রান্নাঘরে এটি পড়ে ছিল।

ড্রিয়েটস অকশন হাউসের এশীয় শিল্পবিষয়ক বিশেষজ্ঞ মার্ক নিউস্টিড বলেন, ‘এ রকম একটি অ্যান্টিক শিল্পকর্ম নিলামে এত উচ্চমূল্যে বিক্রি করে পেরে আমরা আনন্দিত।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান