পড়শির নতুন মিউজিক ভিডিও ‘জয় হবেই হবে’(ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : আজ রাত ৯ টায় ইউটিউবে পড়শি প্রকাশ করবেন তাঁর গাওয়া জনপ্রিয় গান ‘জয় হবেই হবে’-এর মিউজিক ভিডিও। দেশ ও দেশের খেলাকে কেন্দ্র করে নির্মিত গানের এই ভিডিওটি অনেকবার প্রকাশ করতে চেয়েও তারিখ পিছিয়েছেন পড়শি। তবে আজ ভিডিওটি প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন পড়শির বড় ভাই স্বাক্ষর এহসান।
রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান এবং ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। বাংলাদেশের সিলেট, কক্সবাজার, বান্দরবান, ঢাকাসহ বেশ কিছু জায়গায় ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওতে পড়শিকে শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে।
এতে পড়শির সঙ্গে মডেল হয়েছেন সোয়েল সিরাজ ও আশফাক রানা।
ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলছে। এমন সময়ে পড়শির গানটি সবাই পছন্দ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর পড়শি নিজেও ক্রিকেট খেলা পছন্দ করেন। তিনি একা একা ক্রিকেট খেলা দেখেন না। বাসার সবাইকে নিয়ে খেলা দেখতে পছন্দ করেন। বাংলাদেশের মুশফিকের খেলা খুব পছন্দ করেন পড়শি। ভিডিওর একটি অংশে পড়শি ক্রিকেট খেলছে এমন দৃশ্যও দেখা যাবে।

এ প্রসঙ্গে পড়শি বলেন, ‘গানটি দেশের। আমাদের দেশের ক্রিকেটাররা অনেক সুনাম অর্জন করেছে। তাই ভিডিওটিতে দেশের অন্যান্য ঐতিহ্যের পাশাপাশি আমরা ক্রিকেটও রেখেছি। আশা করছি গানটির মতো ভিডিওটিও সবাই অনেক পছন্দ করবে।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘পড়শির অনেক গানের কথাই আমি লিখেছি। তবে এই গানের মধ্যে আলাদা ম্যাজিক আছে। লেখার সময় ভাবিনি গানটি এত জনপ্রিয়তা পাবে।

https://youtu.be/qQQw1RgNL6w

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার