প্রোটিয়াদের বিপক্ষে যে একাদশে নামতে পারে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয় পেলেও টানা তিন হারে ব্যাকফুটে আছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার বিশ্বকাপে দাপুটে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় এই ম্যাচ শুরু হবে।

পুনেতে ভারতের বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাঁ-পায়ের ঊরুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের ফেরা নিশ্চিত। ঊরুর পেশিতে ব্যথা না হলে ম্যাচ খেলবেন বলেও জানালেন বাংলাদেশে অধিনায়ক।

মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা চিন্তা করে একাদশে তিন জন পেসার থেকে একজন বাদ পড়তে পারেন। পেস বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদও দক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে ছিটকে গেছেন। ভারত ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের সাথে স্পিনার হিসেবে থাকবেন সাকিবও।

এদিকে অসুস্থতা কাটিয়ে বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। এ নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এইডেন মার্করামের ভাষ্য, ‘টেম্বা বেশ ভালোই উন্নতি করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কাল (আজ) নেওয়া হবে। তবে সে ভালো অবস্থায় আছে।’ তবে বাভুমা না ফিরলে শেষ পর্যন্ত হ্যানড্রিকসকে সাকিব বাহিনীর বিপক্ষে দেখা যেতে পারে। বাভুমার ফেরা ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এখন পর্যন্ত বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশ দুটিতে এবং দক্ষিণ আফ্রিকা দুটিতে জয় পেয়েছে। ২০১৯ সালের আগে ২০০৭ সালের আসরে প্রোটিয়াদের বিপক্ষে ৬৭ রানে জিতেছিল টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা/রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার