প্রেসিডেন্ট হতে চান সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : দায়িত্ব পেলে দুই মাসেই বিপিএল এর মত টুর্নামেন্টের খোলনলচে বদলে দেবেন। টুর্নামেন্ট শুরুর ক’দিন আগে এমন কথাই জানিয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পক্ষে-বিপক্ষে মতপার্থক্য থাকলেও সাকিবের সমালোচনা যে ঠিক ছিল সে কথাও উঠে এসেছে বিভিন্নজনের কথায়। বিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেলে তিনি বিপিএলকে দুই-এক মাসের মধ্যেই ঢেলে সাজাবেন, এমন মন্তব্যও করেন।

সত্যিই যদি বিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব আসে, তাহলে সাকিব কী করবেন? আজ একটি পণ্যের দূতিয়ালি করতে গিয়ে এ প্রশ্নের মুখোমুখি হন সাকিব। উত্তরে তিনি মজা করেই বললেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো।’

এর আগে, গত ৪ জানুয়ারি এক দিনের জন্য গালফ অয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে প্রতিষ্ঠানটির অফিসে বসেছিলেন এই তারকা অলরাউন্ডার। সেখানে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে কী করবেন? সাকিবের সোজাসাপটা উত্তর ছিল এমন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’

পেশাদারত্বে বিপিএলকে তিনি ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও পিছিয়ে রেখেছিলেন তার মন্তব্যে, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছানোর সুযোগ থাকে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’

সাকিব মনে করেন বিপিএলের বিপণনটা ঠিক হয়নি। দেশে ক্রিকেটের জনপ্রিয়তার উদাহরণ টেনে সাকিব বলেন, ‘গ্রামে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের একটা দেশে এতো পছন্দের একটা খেলা, তার বাজারটা ঠিক হবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না।’

এমন মন্তব্য করেও সাকিবকে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না। বিপিএলের নতুন মৌসুমের প্রথম ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা সঠিক সময় নয়। আমরা সুন্দর টুর্নামেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব আপনারা সহযোগিতা করবেন। এখন এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সফলভাবে টুর্নামেন্ট শেষ করা।’

সংবাদ সম্মেলনে সাকিবের মন্তব্যের জবাবে টুর্নামেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগত ও ধন্যবাদ জানাই। সে যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে স্বাগতম জানাই। সে যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার