প্রেশার কুকারে যেসব খাবার রান্না করলে নষ্ট হয় স্বাদ-পুষ্টিগুণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যস্ত জীবনে রান্নার জন্য খুব বেশি সময় খরচ করার অবকাশ নেই। এ ক্ষেত্রে প্রেশার কুকারই ভরসা। তবে রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী এই প্রেশার কুকারে কিছু খাবার আছে যা রান্না করা একবারেই ঠিক নয়। এতে সেই খাবারগুলির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কোন্ ধরনের খাবার রান্নার সময়ে প্রেশার কুকারে রান্না করবেন না , চলুন জেনে নেওয়া যাক-

১) দুগ্ধজাত খাবার : দুধ দিয়ে তৈরি কোনও খাবার প্রেশার কুকারে রান্না না করাই ভাল। প্রেশার কুকারে রান্না করলে তার স্বাদও ঠিক থাকে না। যাবতীয় পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

২) ডিম : তাড়াহুড়োয় অনেকেই ডিম প্রেশার কুকারে সেদ্ধ করে নেন। ডিম সেদ্ধ করতে গিয়ে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। তাই ডিম খোলা পাত্রে সেদ্ধ করাই সবচেয়ে ভাল। এতে ডিম ফেটে যাওয়ার আশঙ্কা কম থাকে। ডিম সেদ্ধ হল কি না তা বুঝতেও প্রেশার কুকারের চেয়ে বড় কোনও পাত্র ব্যবহার করাই ভাল।

৩) শাকসবজি : সবজির মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে। সেই জন্যেই প্রেশার কুকারে রান্না করা উচিত নয়। এতে সবজিতে থাকা ভিটামিন, খনিজ, এবং অন্যান্য পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। শাকসবজি সব সময় কড়াইতে রান্না করাই ভাল। দেরি হলেও স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকবে।

৪) ভাত : তাড়াতাড়ি হয়ে যাবে বলে অনেকেই ভাতও প্রেশারে রান্না করেন। প্রেশার কুকারে রান্না করা ভাত শরীরের পক্ষে একেবারেই ভাল নয়। প্রেশার কুকারে ভাত রাঁধলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।। এতে ফ্যান ঝরানো যায় না। ফ্যান ভাতের সঙ্গেই মিশে থাকে। এর ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৫) মাছ : মাছ এমনিতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। প্রেশারে মাছ রাঁধলে বেশি সেদ্ধ হয়ে যায়। মাছ বেশি সেদ্ধ হলে স্বাদও চলে যায়। নষ্ট হয়ে যায় পুষ্টিগুণও। তাই মাছ রান্না করুন কড়াইয়ে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার