প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ-ভিডিও ধারণ, কলেজশিক্ষক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ভিডিও ধারণ এবং অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় জিন্নাতুল ইসলাম প্রামাণিক (৫৩) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

গতকাল মঙ্গলবার রাতে শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী থানায় ধর্ষণের অভিযোগ দেন। পরে রাত ১২টার আগে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পর ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী প্রায় চার বছর আগে সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিকের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখেন ওই শিক্ষক।

পরে তিনি ওইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ১০ অক্টোবর দুপুরে রানার্স সিটি হাউজিংয়ের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

শিক্ষক জিন্নাতুল ইসলাম ওই ছাত্রীকে গত ৩১ অক্টোবর বিকেলে শহরের জলেশ্বরীতলার একটি হোটেলে ডেকে নেন। সেখানে তিনি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের দাবি করলে শিক্ষক তাকে সন্তান নষ্ট করতে হুমকি দেন ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জেবুন্নেছা জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া আসামি সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিককে আদালতে পাঠানো হবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার