প্রেমের টানে শরীয়তপুরে তাইওয়ানের তরুণী, ধর্ম পাল্টে পিয়ের পিঁড়িতে

news-image

শরীয়তপুর প্রতিনিধি : প্রেমের টানে পুরো পরিবার নিয়ে শরীয়তপুরের নড়িয়া এসেছেন তাইওয়ানের তরুণী লিইউ হুই (৩১)। এরপর আদালতের মাধ্যমে ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছেন। লিইউ হুই নাম পাল্টিয়ে রেখেছেন নিনা ছৈয়াল।

আজ বৃহস্পতিবার দুপুরে নড়িয়া পৌরসভার ৮ নম্বর পশ্চিম লোনশিং গ্রামে রমজান ছৈয়ালের (৩৪) সঙ্গে নিনা ছেয়ালের বিয়ে সম্পন্ন হয়।

রমজান ছৈয়ালের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মালদ্বীপে একই কোম্পানিতে চাকরি করার সূত্রে পরিচয় হয় রমজান ও নিনার। পরে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর চাকরির পর নিনা চলে যান দুবাই। পরে নিনার জন্য দুবাই পাড়ি জমান রমজান।

গত ২১ নভেম্বর মা-বাবা ও ভাইকে নিয়ে তাইওয়ান থেকে বাংলাদেশে আসেন নিনা। ওই দিনই আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর পাল্টিয়ে ফেলেন নাম। গত ২২ নভেম্বর রমজানের বাড়িতে আসেন তারা। সেখানেই আজ মুসলিম রীতিতে তাদের বিয়ে হয়।

রমজান ছৈয়াল বলেন, ‘প্রেম ভালোবাসা দেশ-বিদেশ মানে না। আল্লাহ আমাদের আশা পূরণ করেছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নববধূ নিনা ছৈয়াল বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি, রমজানকেও ভালোবাসি। তার সঙ্গে বিয়ে হওয়ায় আমি আনন্দিত।’

এ বিষয়ে নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী বলেন, ‘ওই দম্পতির সঙ্গে আমি কথা বলেছি। আমাদের আতিথিয়েতায় তারা মুগ্ধ। এই দম্পতি যেন সুখী হয় সেই দোয়া করি।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার