প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে

news-image

ফরিদপুর প্রতিনিধি : প্রেমের টানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে আসে পূজা বিশ্বাস (১৬) নামের এক কিশোরী। তবে তাকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ওই কিশোরীকে ফরিদপুর আদালতে তোলা হলে তাকে কিশোর-কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পূজা বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বোয়ালমারীতে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তনময় রাজবংশী (২১) ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ওই কিশোরীকে গতকাল শুক্রবার বোয়ালমারীতে নিয়ে আসেন তিনি। তিনি ওই কিশোরীকে তার ভগ্নিপতি গোপাল রাজবংশীর বাড়িতে ওঠান।

শুক্রবার রাতে সেখানে তাদের বিয়ের আয়োজন চলে। তবে রাত ১১টার দিকে বিয়ের আসর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় তনময়কে আটক করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়ের বয়স কম। তাছাড়া মেয়েটির কাছে কোনো পাসপোর্ট কিংবা ভিসা পাওয়া যায়নি। তনময় রাজবংশী তাকে ফুঁসলিয়ে কী কারণে এদেশে এনেছে সে জন্য তনময়কে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোর-কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান