প্রেমিক হাতছাড়ার ভয়ে কিশোরীকে কোপালেন তরুণী

news-image

নিউজ েডেস্ক।। প্রেমিক হাতছাড়া হয়ে যাচ্ছে এই আশঙ্কা থেকে এক কিশোরীকে কুপিয়ে আহত করেছেন তরুণী। গুরুতর আহত কিশোরী হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান, আহত কিশোরীর মাথায় ও হাতে মোট ১৭টি সেলাই দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাবড়া থানাধীন বাণীপুর এলাকায়।

পুলিশকে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকা জানায়, আটক তরুণীর বাড়ি অশোকনগর এলাকায়। বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে গৃহশিক্ষকতা করে। বাণীপুর এলাকার এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরে। প্রেমিক হাতছাড়া হয়ে যাচ্ছে এই রাগেই ওই তরুণী এই কাণ্ড ঘটিয়েছে। ধারালো কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপান তিনি।

পুলিশ জানায়, যে কিশোরীকে কুপিয়ে আহত করা হয়েছে তার সঙ্গে যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল বলে তরুণীর সন্দেহ। প্রতিবেদনে বলা হয়, ওই যুবকের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ