প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে আমরণ অনশন

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর বানিয়াপাড়ার দুলালী রানী (১৯) নামে এক তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশনে বসেছেন। দুলালী রানী একই গ্রামের অখিল চন্দ্র বর্মণের মেয়ে। তিনি গড়েয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।

দুলালী রাণী জানান, একই এলাকার পরেশ চন্দ্র বর্মণের ছেলে দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র তাপস কুমার বর্মণের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে তাপস বর্মণ তাকে বিভিন্ন সময়ে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে দৈহিক সম্পর্ক করতে বাধ্য করে।

প্রেমের ঘটনা গ্রামে জানাজানি হয়ে গেলে দুলালীর বাবা অখিল চন্দ্র এ সম্পর্ক মানতে রাজি হননি। এ ঘটনায় দুলালী নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এ ঘটনায় দুলালীর বাবা গড়েয়া ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেন।

গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো) জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদে আসার জন্য বলা হয়েছিল। কিন্তু অভিযুক্ত তাপস পরিষদে উপস্থিত হননি। পরে তাপসের বাবা তাঁর ছেলেকে নিয়ে আসার কথা বলে সাত দিন সময় চেয়ে নিলেও তাঁরা আর কোনো যোগাযোগ করেননি। তাই এ বিষয়ে মেয়ে পক্ষকে আইনি সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দুললী রানী ঘটনাটি জানতে পেরে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে বিয়ের দাবিতে তাপসের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। দুলালীর উপস্থিতি টের পেয়ে তাপস ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার