প্রেমিকের পুরুষাঙ্গে ক্ষুব্ধ প্রেমিকার কামড়, অতঃপর…

news-image

আগেই অভিযোগ উঠেছে সহবাস করেছিলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। এ নিয়ে প্রেমিক-প্রেমিকার মধ্যে মনোমালিন্যও চলছিল। শেষে ফাঁকা বাড়িতে ডেকে এনে প্রেমিকের পুরুষাঙ্গ কামড়ে রক্তাক্ত করে দেন ক্ষুব্ধ প্রেমিকা।

ঘটনায় প্রেমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত প্রেমিকের নাম হাবিবুর রহমান (৩৫)। বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার গাড়া দাইড়পাড়া গ্রামের মঙ্গলবার বিকেলের ঘটনা।

এদিন রহমান মাছুরা নামে এক মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত ছিলেন প্রেমিক হাবিবুর রহমান। প্রেমিকের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতেই প্রেমিকের পুরুষাঙ্গে কামড় বসিয়ে দেন মাছুরা। যন্ত্রণায় চিত্কার শুরু করলে পাড়া প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয়দের কথায়, আল্লারদর্গার মৃত সাইদ মাস্টারের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে ওই এলাকার গাড়া দাইড়পাড়ার স্বামী পরিত্যক্তা মাছুরা খাতুনের (৩২) বেশ কয়েকবছর ধরেই সম্পর্ক ছিল।

বিয়ে করবেন বলে মাছুরাকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। পরে সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ালে রহমান প্রতিশোধের সুযোগ খোঁজে। বোনের বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে উচিত শিক্ষা দেয় ক্ষুব্ধ প্রেমিকা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার শাহ দারা খান জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই মাছুরা খাতুনের সঙ্গে সম্পর্ক ছিল হাবিবুরের। মাছুরাকে বিয়ে করতে অনিচ্ছার কথা জানালে ক্ষুব্ধ প্রেমিকা এই নিষ্ঠুর আচরণ করে বসেন। ঘটনায় অভিযুক্ত মাছুরা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার