প্রেমিকা ছেড়ে যাওয়ায় এক বছরে ৭০ কেজি ওজন কমালেন যুবক

news-image

অনলাইন ডেস্ক : প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে। তেমনি প্রেমিকার জন্য শরীরের ওজন কমিয়েছে ভারতের এক যুবক। তবে প্রেমিকা পাওয়ার জন্য নয়। ওজন বেশি বলে প্রেমিকা ছেড়ে যাওয়ায় তাকে উপযুক্ত জবাব দিতে এ অসাধ্য সাধন করেন তিনি। ৫-১০ কেজি নয়, এক বছরে ৭০ কেজি ওজন কমিয়ে সাড়া ফেলে দেন এই যুবক।

ভারতের নয়াদিল্লির বাসিন্দা ওই যুবকের নাম পুভি। টিকটকে ভিডিও তৈরি করেন তিনি। নেটমাধ্যমেও বেশ জনপ্রিয় এই যুবক।

ওয়ান ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবরে জানানো হয়েছে, সম্পর্কের শুরুতে পুভির ওজন স্বাভাবিক ছিল। নানা কারণে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। তার ওজন যখন ১৩৯ কেজি, তখন সম্পর্কে ইতি টানেন প্রেমিকা। সেই সময় পুভির প্রেমিকা জানিয়ে দিয়েছিলেন, সব ঠিক থাকলেও পুভি বড্ড মোটা। এই নিয়ে যুবককে রীতিমতো ব্যঙ্গ করতেন প্রেমিকা। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি পুভির। আর সেই আঘাতই হয়ে উঠেছিল অনুপ্রেরণা।

এর আগে ওজন কমানোর কথা যে মনে হয়নি, এমনটা নয়। কিন্তু এই ঘটনার পর পুভির মনে জেদ চেপে বসে। শুরু হয় তার ওজন কমানোর লড়াই। দিন-রাত জিমে পড়ে থাকতেন পুভি। সেই সঙ্গে কঠোর ডায়েট। পরিশ্রমে ফাঁকি দিতেন না এতটুকু। সব সময়ে মাথায় একটাই চিন্তা ঘুরত। রোগা হতে হবে। দীর্ঘ এক বছরের চেষ্টা ও পরিশ্রমে ৭০ কেজি ওজন কমান পুভি। ১৩৯ কেজি ওজনের এই যুবক এখন ৬৯।

তার এ পরিশ্রমের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই শুভেচ্ছার ঝড় উঠেছে। অনেকেই লিখেছেন, পুভি তাদের অনুপ্রেরণা।

নিজেকে পুরোপুরি বদলে ফেলার পর কী প্রতিক্রিয়া পুভির? এর উত্তরে এই যুবক বলেন, ‘আমি নিশ্চিত, আমাকে নতুন রূপে দেখার পর প্রাক্তন আফসোস করবেন।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার