প্রেমিকার বাবার পিটুনিতে প্রেমিকের মৃত্যু

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে তার বাবার পিটুনিতে আহত সোহাগ আহমেদ (১৭) মারা গেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

নিহত প্রেমিক সোহাগ আহমেদ উপজেলার নতুন ভোঁয়া এলাকার আখের আলীর ছেলে। তার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে একই এলাকার সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবুর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে। প্রেমিক আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় মেয়ের বাবা ও ভাই বিষয়টি মেনে নেননি। এর মধ্যে গত ২১ নভেম্বর ও ২৩ নভেম্বর দুই দফায় প্রেমিকার বাবা ঘরে আটক করে তাকে বেধড়ক মারপিট করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৪ নভেম্বর মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার হঠাৎ সোহাগ বেশি অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সোহাগ মারা যান। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোহাগের মামা ইয়াকুব আলী বলেন, আমার ভাগিনাকে বাড়িতে গিয়ে তারা মারধর করে হত্যা করেছে। মারপিটের কারণে সোহাগ অসুস্থ হয়ে মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন শামীম বলেন, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান হাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি মারপিটের বিষয়টি অস্বীকার করেছেন।

সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ ঢাকা থেকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলে ও মেয়ের বাবাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার