প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে স্ত্রীর জুতাপেটা খেলেন নেতা!

news-image

অনলাইন ডেস্ক : গাড়িতে প্রেমিকাকে নিয়ে ঘুরছিলেন বিজেপি নেতা মোহিত সোনকর। খবর পেয়ে ছুটে আসেন মোহিতের স্ত্রী, শাশুড়ি ও বেশ কয়েকজন।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ভারতের উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে ধরা পড়া মোহিতকে তার গাড়ি থামিয়ে নামতে বাধ্য করেন স্ত্রী মণি সোনকর। এরপর তার স্ত্রী, শাশুড়ি ও আরও কয়েকজন মোহিত ও তার প্রেমিকাকে মারধর করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, গাড়িতে প্রেমিকাকে নিয়ে ঘুরছিলেন মোহিত। খবর পেয়ে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে ওই বিজেপি নেতাকে নামান তার স্ত্রী। এরপরই পায়ের জুতা খুলে মারধর শুরু করেন মণি। স্ত্রীর সঙ্গে থাকা শাশুড়ি এবং আরও কয়েকজনও মারতে ছাড়েননি এই বিজেপি নেতাকে। আবার এই জুতাপেটার ভিডিও নিজেই সামাজিকযোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মোহিতের স্ত্রী।

মোহিত বুন্দেলখণ্ডের বিজেপি সভাপতি। মোহিত অন্য সম্পর্কে জড়িয়েছেন জানতে পেরে জুতাপেটা ও মারধর করেন তার স্ত্রী। এমনকি স্ত্রী ও শাশুড়ির জুতাপেটা থেকে মোহিতের বান্ধবীরও রেহাই মেলেনি।

খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জুহি থানার পুলিশ। দুই পক্ষকে থানায় নেওয়ার পর মোহিতের স্ত্রী মণি সোনকর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান