প্রেমিকাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ

news-image

কিশোরীর সঙ্গে প্রেম করে বিয়ের আশ্বাস, এরপর তাকে ঘুমের ওষুধ খাইয়ে ‘অচেতন’ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার ভারতের উত্তরবঙ্গের দিনাজপুরের একটি গ্রামে ঘটনাটি ঘটে।

এদিকে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর ওই যুবকের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে, বিয়ে করতে অস্বীকৃতি জানায় সে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্নাতক শ্রেণির ছাত্র ওই যুবক বেশ কিছুদিন ধরে একই গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পুলিশ জানায়, গত শুক্রবার ওই ছাত্রীকে দেখা করার জন্য গ্রামের নির্জন বাগানে ডেকে আনে। এ সময় সুযোগ বুঝে ওই কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় সে। এতে অচেতন হয়ে পড়ে ওই কিশোরী। সেই সুযোগে তাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক।

পরে বাগান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। জ্ঞান আসার পর ওই মেয়ে পরিবারের সদ্যসের কাছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করার বিষয়টি জানায়। এরপর তারা স্থানীয় মহিলা সমিতির মহিলাদের নিয়ে অভিযুক্ত যুবকের বাড়িতে যান।

এ সময় ওই কিশোরীকে বিয়ের করার জন্য অভিযুক্ত যুবকের কাছে দাবি জানান তারা। তবে পাল্টা তাদের উপর ক্ষিপ্ত হয়ে যান ওই যুবক ও তার বাড়ির লোকজন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ