প্রিয়াঙ্কার যৌন ভিডিও ফাঁস, ভারতে তোলপাড়

priyanka-sexবিনোদন প্রতিবেদক: বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কার চোপড়ার যৌন ভিডিও ইউটিউবে ফাঁস হয়ে গেছে। আর তা নিয়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছে তোলপাড়।

সাম্প্রতিককালের বহুল আলোচিত-সমালোচিত ‘গুন্ডে’ ছবির মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন প্রিয়াংকা ও রণবীর সিং। এখানে বেশ কিছু দৃশ্যে ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হন তারা। এমনকি একটি অতি ঘনিষ্ট যৌন দৃশ্যেও তারা কাজ করেন। যদিও সে দৃশ্যটি পরে ছবিতে আর রাখা হয়নি। দীর্ঘ এ দৃশ্যটি ইউটিউবে প্রকাশ হয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

এদিকে পর্দার এ জুটি এবার বাস্তবেও প্রেমলীলায় মজেছেন বলে খবর রটেছে। এমন গুঞ্জনই এখন ভেসে বেড়াচ্ছে বলিউড পাড়ায়। যদিও নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব বলেই সবাইকে জানাচ্ছেন প্রিয়াংকা ও রণবীর। কিন্তু ইদানিং তাদের ঘনিষ্ঠতা বন্ধুত্বকে ছাড়িয়ে গেছে, এমনটাই বলছেন অনেকে। কারণ বেশ কিছু স্পটে ডেটিং করতে দেখা গেছে তাদের। এমনকি ‘গুন্ডে’ ছবির প্রচারণার সময় প্রতিবারই একসঙ্গে হাজির হতে দেখা গেছে রণবীর ও প্রিয়াংকাকে।

অন্যদিকে, সম্প্রতি একটি ডিসকো বারেও একসঙ্গে আবিষ্কার করা হয়েছে প্রিয়াংকা ও রণবীরকে। এখানে অনেকটা হিজাব ধাঁচের পোশাক পরে হাজির হয়েছিলেন প্রিয়াংকা; যেন তাকে কেউ চিনতে না পারে।কিন্তু মিডিয়াকে পাশ কাটাতে পারেননি তিনি। এক বন্ধুর ডাকে এখানে হাজির হয়েছিলেন বলে পরে মিডিয়াকে জানিয়েছেন প্রিয়াংকা। যদিও সেখানে রণবীর ও প্রিয়াংকাকে ঘনিষ্ঠভাবে নৃত্যরত অবস্থায় পাওয়া গেছে।

জানা গেছে, যশরাজ ফিল্মস এ জুটিকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের পরিকল্পনা করছে। চলতি বছরই এর কাজ শুরু হতে পারে। অনেকেই ধারণা করছেন, ততদিনে প্রিয়াংকা-রণবীর সিংয়ের রোমান্স আরও জমে উঠবে। দেখা যাবে বাস্তব আরও কিছু নমুনাও।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার