প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি মানবিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে- বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,খাটিঁ মানুষ হওয়ার জন্য তোমাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি মানবিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। যাতে তোমাদের দ্বারা সমাজ,দেশ ও জাতি উপকৃত হয়।
আজ বুধবার(৩১ জুলাই‘)বিকালে ইনিস্টিটিউড অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ(ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ইনিস্টিটিউড অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডাঃ তাপস কান্তি দত্তের সভাপতিত্বে প্রভাষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান। সমারম্ভ এ স্বাগত বক্তা ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক। অনুভুতি প্রকাশ করেন শিক্ষার্থী মোঃ কামরুল ইসলাম ও মোকারম মাফিয়া মনিরা। অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন ছাত্রছাত্রিদের বরণ করে নেন প্রধান অতিথি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার