প্রাণীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

news-image

গাজীপুর সদর প্রতিনিধি : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত এগারোটি জেব্রা, বাঘ ও সিংহীসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। আজ রোববার বিকেল সোয়া ৪টায় পার্কটি পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শন শেষে মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ‘এক মাসে যে প্রাণীগুলো মারা গেল তার তথ্য উদঘাটনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওই কমিটি দশ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। প্রতিবেদনে মৃত্যু এবং অনিয়মের ঘটনায় সম্পৃক্ত এবং ইন্ধনদাতাদের তথ্য বের হয়ে আসবে। ইতোমধ্যে পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে প্রত্যাহার করা হয়েছে।’

এ সময় উপমন্ত্রী হাবিবুননাহার, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান