প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ‘খেলা দেখার লিংক হবে’। বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচটি কোথাও সরাসরি সম্প্রচার না হওয়ায় ভক্তরা এই হাহাকার করে গেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বহু খোঁজাখুঁজির পর তাঁরা একটি ‘লিংক’ পেয়েছিলেন বটে। কিন্তু কিছুক্ষণ পর সেটিও উধাও। পরে দর্শকদের হতাশা আরও বাড়ার কথা বাংলাদেশের পরাজয়ে।

আজ আরব আমিরাতের টলারেন্স ওভালে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে বাংলাদেশ বুঝতে পারল বিশ্বকাপের পরীক্ষা কতটা কঠিন হবে। দিবারাত্রির ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করেছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে একপর্যায়ে হারার মুখে থাকা লঙ্কানরা পথ খুঁজে পায় অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে। শেষমেশ ১ ওভার বাকি থাকতেই জয়ের সরণিতে পৌঁছে যায় দাসুন সানাকার দল।

পিঠের চোট সেরে না ওঠায় এই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আইপিএলে টানা খেলে যাওয়ায় বিশ্রাম দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকেও। আগের প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করা মোহাম্মদ সাইফউদ্দিনকেও বিশ্রাম দিয়ে বাংলাদেশ খেলিয়েছে তাসকিন আহমেদকে।

নিয়মিত অধিনায়কের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ শুরুটা ভালো হয়নি। ওমান ‘এ’ দলের বিপক্ষে ওপেনিংয়ে শতরানের জুটি হলেও গতকাল আগের রূপই দেখা গেল! পাওয়ার প্লেতে ৪১ রান উঠলেও ততক্ষণে যে সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। লিটন ১৩ বলে তিন বাউন্ডারিতে ১৬ রান করলেও নাঈম খেলেছেন টেস্ট মেজাজে–১৯ বলে ১১ রান।

দুই ওপেনারের বিদায়ের পর গতকালও উইকেটে থিতু হতে পারেননি মুশফিকুর রহিম। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে এবার দেশের অভিজ্ঞ ব্যাটার ফিরেছেন ‘আনলাকি থার্টিনে।’ এরপর আফিফ হোসেনও (১১) দ্রুত ফিরলে আরও বিপদে পড়ে বাংলাদেশ।

খাদের কিনারা পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্বটা গতকাল বেশ ভালোভাবেই পালন করেছেন সৌম্য সরকার। ২৬ বলে দুই ছক্কা ও এক চারে ৩৪ রান করার পর বাংলাদেশকে বোলিংয়েও আশা দেখিয়েছিলেন এই অলরাউন্ডার। সৌম্যর পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত কোটা থেকে–২২। শেষদিকে ১২ বলে ১৬ রানে ভর করে ১৪৭ রান করে বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে ১২ ওভারে ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে দলের হাল ধরেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্ন। দুজনের ব্যাটে চড়েই ৬ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।

৮ অক্টোবর ওমান ‘এ’ দলকে ৬০ রানের বড় ব্যবধানে হারানোর পর গতকাল লঙ্কানদের কাছে হার, মুশফিকরা বুঝলেন প্রস্তুতিতে কোথায় ঘাটতি রয়ে গেছে। অবশ্য বিশ্বকাপের আগে নিজেদের ভুলত্রুটি শুধরে নিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। আগামী পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিতেই বিশ্বকাপের মঞ্চে যেতে চাইবেন মাহমুদউল্লাহরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার