প্রশাসনের আশ্বাস ছাড়া ধর্মঘট প্রত্যাহার নয়

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে টানা তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। ফলে যাত্রীদের ভোগান্তি আরো বেড়েছে। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডের সমস্যার সমাধান, অবৈধ যানবাহন বন্ধ, হাসপাতালে নিয়মিত চালকদের ডোপ টেস্ট চালু করা ও মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়।

ধর্মঘটের ব্যাপারে পরিবহন মালিকদের সংগঠন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, প্রশাসনের আশ্বাস ছাড়া আমরা ধর্মঘট প্রত্যাহার করব না। হবিগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, আমাদের দাবি নিয়ে শুধু টেবিলেই আলোচনা হয়। কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।

সজীব আলী বলেন, হবিগঞ্জের আভ্যন্তরীণ রুটগুলোতে অবৈধ যানবাহনের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। যে কারণে পরিবহনগুলোর শ্রমিকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে। আমরা বিগত কয়েক বছর ধরে প্রশাসনের সাথে এ ব্যাপারে আলোচনা করছি। প্রশাসন আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন করে না। এবার আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি। প্রশাসন যথাযথ পদক্ষেপ না নিলে ধর্মঘট প্রত্যাহার হবে না।

এদিকে রবিবার হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীদের ভিড়। সিলেটে বিএনপির গণসমাবেশ শেষ হওযায় বাস ধর্মঘট শেষ ভেবে যাত্রীরা বাস টার্মিনালে আসেন। কিন্তু টার্মিনালে ৯টি রুটে গাড়ি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বেশ ভোগান্তির শিকার হন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান