প্রমা ইসলামের ‘দূরে সরে যাচ্ছো’

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটবেলা থেকেই গান গাওয়ার ইচ্ছেটা তাকে তাড়া করত। আর সেই অদম্য ইচ্ছা থেকে স্বপ্নের বীজ বুনতে শুরু করেন প্রমা ইসলাম। গানের তালিম নেন একাধিক ওস্তাদের কাছে। ওস্তাদ নওয়াব আলী, ক্ষিতিশ চন্দ্র মল্লিক, আরিফুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল হাদী, ফেরদৌস আরা, পুজন দাসের মতো গুণীজনদের কাছ থেকে শিখেছেন গান।

নজরুলগীতির চর্চা নিয়মিত করলেও সব ধরনের গানেই পারদর্শী প্রমা ইসলাম। গানের সঙ্গেই করছেন বসবাস। এরই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গানের ভিডিও। শিরোনাম ‘দূরে সরে যাচ্ছো’। গানের কথা ও সুর-সংগীত করেছেন অপু আমান।

ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সম্রাট আজাদ। ভিডিওতে অভিনয় করেছেন রাব্বি চৌধুরী ও আফ্রিদি আয়শা রুশা। আছে শিল্পীর উপস্থিতিও।

গানটি প্রসঙ্গে প্রমা ইসলাম বলেন, ‘প্রেমিক-প্রেমিকাদের প্রতিদিনের ঘটে যাওয়া খুনসুটির গল্প নিয়েই “দূরে সরে যাচ্ছো” গানটি। একটার মিষ্টি প্রেমের গান। আমি আমার সাধ্যমত গাওয়ার চেষ্টা করেছি। আমি এবং অপু আমান ভাই অনেক পরিকল্পনা করে কাজটি করেছি। আমার বিশ্বাস গানটি সব শ্রেণীর শ্রোতাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদুল আজহার আয়োজনে তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘দূরে সরে যাচ্ছো’ গানটি। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপসে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার