প্রভাব রাখতে ও পণ্য বেচতে এসেছেন ডোনাল্ড

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতে, তিনি পণ্য বেচতে এসেছেন। তার পণ্যে ক্রিকেটারদের বিশ্বাস রাখতে হবে। তার থেকে পণ্য কিনে ভালো-খারাপ পরীক্ষা করতে হবে। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ডোনাল্ডের শিষ্যরা দারুণ বোলিং করেছেন। প্রোটিয়া কোচের মতে, তিনি প্রভাব রাখতেই কোচের দায়িত্ব নিয়েছেন।

সিলেটে বৃহস্পতিবারের ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেছেন, ‘তারা ভালো করছে, এটা দেখা দারুণ ব্যাপার। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে। বিশ্বাস না রাখলে কাজের কোন মানে হয় না। এবাদত, তাসকিন, শরিফুল, খালেদ, হাসান মাহমুদ সকলেই এই যাত্রার যাত্রী। তাদের সকলের সঙ্গেই কাজ করছি। আমার কাজের ধরন আক্রমণাত্মক। খেলোয়াড় ও কোচ হিসেবে আমি আগ্রাসী।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর ইংল্যান্ডে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওটাই বাংলাদেশের ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ। ওই সিরিজে জিতলে আবার আইরিশদের সরাসরি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে।

পেস বোলিং কোচ মনে করছেন, সিলেট এবং ইংল্যান্ডের উইকেটের মধ্যে মিল পাওয়া যাবে, ‘কয়েক মাস পরে যেখানে আমরা খেলতে যাচ্ছি (ইংল্যান্ড) এখানকান উইকেট ওই উইকেটের মতো। এখানে পেস বোলিং ভালো হচ্ছে, আবার বল ব্যাটে আসছে। খুব বেশি স্পিন হচ্ছে না। আমি মনে করি, এটা আমাদের ওই সিরিজে সহায়তা করবে।’

এছাড়া পেসার এবাদত হোসেনের প্রশংসা করেছেন ডোনাল্ড। তার মতে, এবাদত সব সময় ম্যাচে থাকেন। তার ইঞ্জিন অসাধারণ, ‘১২ মাস আগে এবাদতের সঙ্গে আমার পরিচয় জোগানেসবার্গে। শুরু থেকেই সে আমাকে মুগ্ধ করেছে। আমিও ওর উন্নতির জায়গা খুঁজছি। সে ১৪৫-১৪৮ গতিতে বল করতে পারে। ম্যাচে গতি একটা ফ্যাক্টর। ওর অসাধারণ ইঞ্জিন আছে। আমরা সবকিছুর বাইরে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করছি।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান