প্রবাসে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত

news-image
দক্ষিণ আফ্রিকায় মুদির দোকানে আগুন লেগে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) দেশটির নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী বাদশা জানান, ভোর ২টায় তাদের নিজস্ব দোকানে আগুন লাগে। ওই সময় তারা দোকানের ভেতরে ছিলেন। আগুন লাগার পর বের হতে পারেনি। সকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এ ঘটনায় ওই চারজন বাদে আর কেউ নিহত কিংবা আহত আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।
নিহতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম।
তবে ঠিক কি কারণে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার