প্রবাসে থেকেও পুলিশের মামলায় আসামি যুবদল নেতা

news-image

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মামলায় প্রবাসে থাকা এক যুবদল নেতার নাম থাকায় বিস্মিত হয়েছেন অনেকে।

গত শনিবার (২৯ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ পরদিন মামলা করে। সোমবার পর্যন্ত ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বর্তমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিয়াজীকে মামলায় ৮৪ নম্বর আসামি করা হয়েছে।

বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন আবু সায়েম মিয়াজী প্রায় এক মাস পূর্বে ইতালিতে পাড়ি জমান। এখনো তিনি ইতালিতে আছেন।

এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত অনিক অসুস্থ চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন।

যুবদল নেতা ইয়াছির আরাফাত অনিক বলেন, অক্টোবরের ১২ তারিখ আমার একটা মেজর অপারেশন হয়েছে। সে থেকে আমি বাসায় বিশ্রামে আছি। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও এ গ্রুপের অনুসারী না। তাই এ মিছিলে থাকার প্রশ্নই আসে না।

এদিকে আবু সায়েম মিয়াজী প্রবাসে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, আবু সায়েম মিয়াজী নামের মামলায় কেউ নেই।

এ ঘটনায় নামধারী কয়েকজন ও বাকিদের অজ্ঞাত দেখানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড টিয়ারশেল ও ২৪টি শটগানের ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার