প্রবাসীর সিম নিবন্ধন করবে মা-বাবা-স্বজন

1447561501নিউজ ডেস্ক : আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবেন প্রবাসীরাও। পিতা/মাতা বা আত্মীয় স্বজন তাদের সিমটি রেজিস্ট্রেশন করে রাখবেন। তবে দেশে ফেরার পর তাদের নিজের নামে সিমটি নিবন্ধন করে নিতে হবে।

রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম নিবন্ধনে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সাতটি প্রশ্ন ও উত্তর লিখে পোস্ট করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ পোস্টেই তিনি এসব তথ্য জানান।

তিনি লিখেছেন, যাদের NID নেই তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এই সিমের মেয়াদ থাকবে ৬ মাস। এই ৬ মাসের মধ্যে NID দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

১৮ বছরের কম বয়সীদের জন্য সিম নিবন্ধনের ব্যাপারে প্রতিমন্ত্রী লেখেন, পিতা/মাতা কিংবা অভিভাবক তাদের পক্ষে সিমটি কিনতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। পরে NID পেলে তাদের নামে সিমটি রেজিস্ট্রেশন করতে হবে।

‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। যে কোনো ধরনের সিম যেকোনো অপারেটর এবং রিটেইলার সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য থাকবেন।’ কেউ টাকা নিলে প্রতিমন্ত্রী তাকে অবহিত করতে বলেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তারানা হালিম লিখেছেন, যাদের দুই হাত নেই বা আঙুলের ছাপ মিলছে না, তাদের সমস্যা সমাধানে বিশেষ পদ্ধতি চালু করা হবে। তারানা লেখেন, পুরনো সিম নিবন্ধনে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি নতুন সিমের নিবন্ধনও চলতে থাকবে। অস্থায়ী এনআইডি দিয়েও সিম/রিম নিবন্ধন করা যাবে। তবে ৬ মাসের মধ্যে সিমটি আসল এনআইডি দিয়ে নিবন্ধন করে নিতে হবে।

টেম্পোরারি NID দিয়ে সিম/রিম রেজিস্ট্রেশন করা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে তারানা লিখেছেন, ‘হ্যাঁ, করতে পারবেন। তবে ৬ মাসের মধ্যে সিমটি আসল NID দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।’

তারানা হালিম পোস্টের শুরুতে লেখেন, ‘আপনারা অনেকেই আমার ফেসবুক পেজে অনেক প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। ব্যস্ততার কারণে হয়ত আমি সকলের প্রশ্নের উত্তর দিতে পারি না। আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি বেশ কিছু প্রশ্ন বাছাই করছি এবং সে সকল প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করলাম।’

সিম নিবন্ধনে ‘পাশে থাকার’ জন্য ধন্যবাদ জানিয়ে তারানা হালিম বলেন, ‘যেকোনো ধরনের অনুসন্ধান থাকলে আপনারা কমেন্ট করতে পারেন।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার