প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান

news-image

বিনোদন প্রতিবেদক : জমকালো আয়োজনে আগামী ১৪ নভেম্বর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের আসরেও প্রধানমন্ত্রীর সামনে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই।

তার ভাষ্য, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে গানে অংশ নেব। তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। আর যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি।’

তিনি জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠানে খসরু অভিনীত ‘বাদশা’ সিনেমার কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান দুটিতে পারফর্ম করবেন জায়েদ। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা আঁচল।

এবার চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ‘ওরা ১১ জন’খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু (বীর মুক্তিযোদ্ধা) এবং রওশন আরা রোজিনা।

এর আগে, গত বছর চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নেছিলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান