প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠক সন্ধ্যায়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এই বৈঠক হবে। ১৬ মাস পর অনুষ্ঠেয় বৈঠকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট নিরসনের কলাকৌশল নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বৈঠকে বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের একদফা আন্দোলন মোকাবিলায় করণীয় ঠিক করা হবে। সেই সঙ্গে দেশের বিদ্যমান পরিস্থিতি ও জনজীবনের সংকট মোকাবিলায় জোট কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়েও শরিক নেতাদের সঙ্গে কথা বলবেন জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা।

এর আগে তিনি ২০২২ সালের ১৫ মার্চ ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন। ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর আওয়ামী লীগ প্রধানের সঙ্গে ওই বৈঠক হয়। বৈঠক থেকে আগের তিনটি জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় দ্বাদশ সংসদ নির্বাচনও জোটগতভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত জানান শেখ হাসিনা। ওই বৈঠকেরও দীর্ঘ ১৬ মাস পর ১৪ দলের শীর্ষনেতাদের সঙ্গে পরবর্তী বৈঠক হতে যাচ্ছে।

বৈঠকে ১৪ দলের প্রতিটি শরিক দলের দু’জন করে শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক পদের নেতারা বৈঠকে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

তবে দলীয় সভাপতি শেখ হাসিনা ছাড়াও জোটের প্রধান শরিক আওয়ামী লীগের নীতিনির্ধারক কয়েকজন নেতাও এই বৈঠকে থাকবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু এমপি এক বিবৃতিতে আমন্ত্রিত নেতাদের বৈঠকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার