প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সোমবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ও ড্যানিশ উন্নয়ন ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী।

এর আগে সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ও ডেনমার্কের উন্নয়নবিষয়ক মন্ত্রী একটি সমঝোতা স্মারকে সই করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাজকুমারী। আজ বিকেল ৫টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

আগামীকাল মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন ম্যারি। তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। রাজকুমারী কয়েকজন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন।

বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান