প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ঈদের শুভেচ্ছা ফেস্টুন লাগানো নিয়ে বিরোধে পৌর ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৭জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অফিস ভাঙচুর ও মারধোরের অভিযোগ আনা হয়।

আজ বুধবার মামলার বাদী ও আসামীরা পাল্টাপাল্টি মানববন্ধন ও সাংবাদ সম্মেলন করার কর্মসূচির ঘোষণা দিলেও উপজেলা আওয়ামী লীগের হস্তক্ষেপে তা বাতিল করা হয়।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মামলার বাদী আবির হোসেন রিদয় বলেন, ‘গত ৯ জুলাই রাতে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদের নেতৃত্বে ১২-১৩ জন আমার অফিসে হামলা করে। আমাকে লক্ষ্য করে রাতুল কলমদানী ছুড়ে মারলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাঁধাই করা ছবিতে লেগে ভেঙ্গে যায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানী ঘটে। এ আমি তাদের বাঁধা দিলে আমাকে মারধোর করে। অফিসে ভাঙচুর করে ড্রয়ারে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায় তারা। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে গত ১০ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।’

অভিযুক্ত গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ বলেন,‘ঈদের শুভেচ্ছা ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অফিসের সামনে কথাকাটাকাটি হয়। তবে কোন হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা ও সাজানো। এ মামলার সঠিক তদন্ত দাবি করছি।’

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নবীন বিশ্বাস বলেন, মামলার সব আসামি গত মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান বলেন,‘রাতুলের ফেস্টুন সরিয়ে হৃদয়ের ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে ঘটনা ঘটে। তবে রাতুল এ বিষয়টি আমাকে অবহিত করলেই সমাধান করা যেতো। তা না করে রাতুলের ছেলেদের নিয়ে হৃদয়ের অফিসে যাওয়া ঠিক হয়নি। বিষয়টি উপজেলা আওয়ামী লীগ সুরাহার দায়িত্ব নিয়েছেন। যে কারণে উভয় পক্ষ হতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি বলেন, ‘ছাত্রলীগের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্টের পাঠালে আমরা তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিব।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার