প্রধানমন্ত্রীর কৃপায় তিস্তায় বেড়ি বাঁধ

news-image

লালমনিরহাট প্রতিনিধি : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবছর বন্যায় বসতভিটা, ফসলি জমি হারানো তিস্তাপাড়ের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃপা ও করুনা করে বেড়িবাঁধ দিচ্ছেন। এতে চিরদিনের জন্য তিস্তাপাড়ের মানুষের দুঃখের দিন শেষ হতে চলছে।

রোববার সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা চৌরাহা এলাকায় তিস্তা নদী ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষের তথা নদীভাঙন রোধে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বেড়িবাঁধের জন্য। যদিও তা অপ্রতুল। তবুও এ বাঁধ সংরক্ষণে যত টাকা লাগবে বঙ্গবন্ধুকন্যা আপনাদের স্বার্থে দিয়ে যাবেন। আপনাদের দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী বেড়িবাঁধ দিয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে তার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবেন তিস্তাপাড়ের মানুষ তথা এ দেশের মানুষ ততদিন নিরাপদ থাকবে। আগামী দিনে বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা ক্ষমতায় আসলে তিস্তাপাড়ের মানুষের আর কোনো দুঃখ থাকবে না। তিস্তা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধান করা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল আলম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।

এর আগে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দক্ষিণ বালাপাড়া কামিল মাদরাসার চারতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান