প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানার ওসি বরাবর এ আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

ওই আবেদনপত্রে তিনি লেখেন, গত ২০ মে সংবাদ মাধ্যমের খবরে দেখা যায়, ১৯ মে রাজশাহীতে বিএনপির এক অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক পাকিস্তানি আইএসআই’র গুপ্তচর জেনারেল জিয়ার দোসর আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়। সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই দেশদ্রোহীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক)/৫০৬ ধারায় অভিযোগ দায়ের করলাম।

তিনি এই আবেদনকে এজাহার হিসেবে গণ্য করে চাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার আর্জি জানান।

আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার