প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেল চালানোর পর যা বললেন মরিয়ম

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের প্রথম যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে মেট্রোরেল চালান মরিয়ম আফিজা। আজ বুধবার মেট্রোরেল উদ্বোধনের পর মেট্রোরেল চালিয়ে আগারগাঁও আসার পর সাংবাদিকদের কাছে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন মরিয়ম।

মরিয়ম আফিজা বলেন, ‘দেশবাসী স্বপ্নপূরণের জন্য যেমন অপেক্ষায় ছিল তেমনই আমাদেরও অনেক প্রস্তুতি ছিল। সবকিছু সফল হয়েছে আজকের মেট্রোরেল উদ্বোধনের পর। প্রধানমন্ত্রী এই যাত্রায় সঙ্গী ছিলেন, পুরো দেশবাসীর মত আমিও অনেক গর্ববোধ করছি।’

নারীরা এখন সর্বত্র কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আজ প্লেনের পাইলট থেকে শুরু করে জাহাজের ক্যাপ্টেন সবক্ষেত্রেই নারীরা তাদের অবদান রাখছেন। নারীরা দেশ চালাচ্ছে, ঘর চালাচ্ছে। করপোরেট সেক্টরও নারীরা চালাচ্ছে। তাই আমি মনে করি না নারীরা এখন আর পিছিয়ে আছে। সব সেক্টরে নারীরা সমানভাবে এগিয়ে যাচ্ছে।’

মরিয়ম আফিজা বলেন, ‘আমাদের যে স্বপ্ন ছিল আমরা একটা ডিজিটাল ট্রান্সপোর্টের দিকে যাব, তার একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

আজ বুধবার দুপুর ১টা ৫৪ মিনিটে রাজধানীর উত্তরা স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ট্রেনের সব বগি ঘুরে দেখেন শেখ হাসিনা। ট্রেনটি ২টা ১১ মিনিটে আগারগাঁও স্টেশনে পৌঁছায়। ১৭ মিনিটে শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান