প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের বক্তব্য সরানোর নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিটিআরসিকে এ নির্দেশ দেন। এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। পরে এ বিষয়ে শুনানি করে হাইকোর্ট এ নির্দেশ দেন।

বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মঙ্গলবার শাহবাগ থানায় মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার রাতে এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, নূরউদ্দীন আহমেদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার কথা উল্লেখ করেছেন।

নূর উদ্দীন তার অভিযোগে লিখেছেন, মোয়াজ্জেম হোসেন আলাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান