প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারপ্রধানকে লেখা এক চি‌ঠিতে ঈদের শুভেচ্ছা জানানোর তথ্য বুধবার (১০ এ‌প্রিল) এক বার্তায় জানায় ঢাকার ভারতীয় হাইক‌মিশন।

হাইক‌মিশনের বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

প্রধানমন্ত্রী মোদি চিঠিতে উল্লেখ করেন, উৎসাহের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন বিশ্বজুড়ে মানুষকে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

নরেন্দ্র মো‌দি সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের আশা জানিয়েছেন ও প্রার্থনা করেছেন। একইসঙ্গে তিনি এ অঞ্চ‌লের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান