প্রথম ডেটিংয়ে সতর্ক থাকবেন যেভাবে

news-image

সাক্ষাতের প্রথম দিনে অসাবধান আচরণের কারণে নষ্ট হয়ে যেতে পারে সম্পর্কের সম্ভাবনা। তাই এমন কোন আচরণ করা ঠিক নয়, যাতে মানুষটি আপনাকে আনস্মার্ট ভাবে, বা মনে মনে বিরক্ত হয়। তার সঙ্গে আপনার প্রেম হোক বা না হোক, আপনার নিজের ব্যক্তিত্ব বজায় রাখা প্রয়োজন।

ডেটিংয়ের সময় খেয়াল করুন কয়েকটি বিষয়..

পোশাক নির্বাচন: খুব দামী বা আড়ম্বরপূর্ণ পোশাক পরবেন না। সাদামাটা কিন্তু স্টাইলিশ পোশাক পড়ুন। যাতে করে তার মনে না হয়, আপনি তাকে মুগ্ধ করার জন্য বিশেষভাবে সেজেছেন। খোলামেলা পোশাক পড়া থেকে বিরত থাকুন।

সংযত হাঁটা: হাঁটা এমন আকর্ষণীয় হওয়া প্রয়োজন, যাতে মানুষ ফিরে তাকায়। হাঁটায় দম্ভ বা ন্যাকামি না থাকাই ভালো। জবুথবু না হয়ে সোজা হেঁটে গেলে মানুষকে স্মার্ট দেখায়।

একাগ্র মনোযোগ: যখন যার সঙ্গে আছেন তখন তাকেই গুরুত্ব দেয়া সঠিক আচরণ। ডেটিংয়ে গিয়ে যদি অন্য কোন বন্ধুর সঙ্গে ফোনে চ্যাট করেন বা অন্য কারো দিকে তাকিয়ে থাকেন কিংবা অন্যমনষ্ক থাকেন, সেটা সম্পর্কের জন্য ইতিবাচক নয়।

চোখাচোখি: চোখ অনেক কথা বলে। তাই চোখের অভিব্যক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবেন না, মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য তাকান। চোখ দিয়ে বেশি কিছু বোঝাবার প্রয়োজন নেই। রহস্য ধরে রাখুন।

সংযত হাসি: কথা বলার সময় নিজের মতো করে ঠিক সময়ে হাসুন, অযথা হাসবেন না। সামনে বসে থাকা মানুষটি কোন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললে হেসে উড়িয়ে দেবেন না। অহংকার নয়, উষ্ণ হাসি ধরে রাখুন।
 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার