প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল ভারত

news-image

অনলাইন ডেস্ক : ভারতে প্রথমবারের মতো ‍আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশটির ১৫তম রাষ্ট্রপতি হলেন। আজ বৃহস্পতিবার তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন যশবন্ত সিনহা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজারের বেশি।

বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থী হচ্ছেন দেশটির ১৫তম রাষ্ট্রপতি। কারণ, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার (১৯৫২ এবং ১৯৫৭) নির্বাচনে জয়ী হয়েছিলেন।

এর আগে, গত সোমবার অনুষ্ঠিত হয় ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে ভোট পড়েছিল ৯৮ দশমিক ৯ শতাংশ। রাষ্ট্রপতি নির্বাচনে সব মিলিয়ে ভোট দিয়েছিলেন ৪ হাজার ৭৯৭ জন সংসদ সদস্য ও বিধায়ক।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার