প্রথমার্ধে মলিনার গোলে আর্জেন্টিনার লিড

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমার্ধের ৩৫ মিনিটের গোল ১-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা। মেসির বল ধরে গোল করেছেন নাহুয়েল মলিনা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ডি মারিয়াকে ছাড়াই একাদশ সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। চোটে অনিশ্চিত থাকা মিডফিল্ডার রদ্রিগো ডি পল আছেন একাদশে।

আর্জেন্টিনার একাদশে ৫ জন ডিফেন্ডার। দুই সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডির সঙ্গে রয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। ফুল ব্যাক হিসেবে খেলছেন মার্কোস আকুনা ও নাহুয়েল মলিনা। মাঝমাঠে ডি পলের সঙ্গী হিসেবে আছেন এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস অ্যালিস্টার। আক্রমণভাগে স্কালোনি রেখেছেন দুইজন। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে রয়েছেন জুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনা, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।

নেদারল্যান্ডস একাদশ: অ্যান্ড্রু নোপার্ট (গোলরক্ষক), জুরিন টিম্বার, ভার্জিল ভ্যান ডাইক, নাথান একে, মেমফিস ডিপাই, মার্টিন ডি রুন, ড্যালি ব্লাইন্ড, ফ্রাঙ্কি ডি ইয়ং, ডেনজেল ডামফ্রিজ, স্টিভেন বার্গউইন, কোডি গ্যাকপো।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান