প্রথমবার কিয়েভের বাইরে যুদ্ধের ময়দানে জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো কিয়েভের বাইরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের ময়দানে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। রোববার ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

কার্যালয়ের তথ্যানুযায়ী, উত্তরপূর্বের খারকিভ অঞ্চলের লড়াইয়ে সম্মুখসারির সেনাদের অবস্থান দেখেছেন প্রেসিডেন্ট। সেখানে জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য জেলেনস্কি ইউক্রেনের সেনাদেরকে ধন্যবাদ জানান। এ সময় তিনি খারকিভের ধ্বংসাবশেষও পরিদর্শন করেন। তাকে ছবিতে বুলেট প্রুফ ভেস্ট পরে থাকতে দেখা গেছে।

বিবিসির এক ভিডিওতে দেখা যায়, জেলেনস্কিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। জেলেনস্কির দপ্তর টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে বলে জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যমটি।

তাতে ক্যাপশনে লেখা আছে, ‘খারকিভ এবং ওই অঞ্চলে ২২২৯ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমরা অঞ্চলটিকে পুনর্গঠন করব এবং প্রাণ ফিরিয়ে আনব। খারকিভ এবং অন্য সব শহরে-গ্রামে শয়তান হানা দিয়েছিল।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান