প্রতি ডলার রেমিট্যান্সে সর্বোচ্চ ১০৮ টাকা দেবে ব্যাংক

news-image

নিউজ ডেস্ক : এখন থেকে ব্যাংকগুলো বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে রেমিট্যান্স কিনবে। আর রপ্তানি বিল ভাঙ্গাবে সর্বোচ্চ ৯৯ টাকায়। এই দু’য়ের গড় দর হিসাব করে একটি ব্যাংকের ডলার কেনার যে খরচ দাঁড়াবে এলসি নিষ্পত্তিতে আমদানিকারক থেকে তার চেয়ে সর্বোচ্চ এক টাকা বেশি নেবে।

রোববার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নিল ব্যাংকগুলো।

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।

তারা জানান, ঘোষিত দরের বাইরে কোনো ব্যাংক ডলার বেচাকেনা করছে কী না তা তদারক করবে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে পরবর্তীতে আবার দর পরিবর্তন করা হবে। ডলার বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ দর ঠিক করে দেওয়ার এই ব্যবস্থা কার্যকরে সব ব্যাংক সম্মত বলে তারা জানান।

গত বৃহস্পতিবার ডেপুটি গভর্নর আহমেদ জামালের সভাপতিত্বে বাফেদা ও এবিবির নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এর আগে গত ১৪ আগস্ট গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডলার কেনা ও বিক্রির মধ্যে সর্বোচ্চ এক টাকা পার্থক্যের সিদ্ধান্ত হয়। তবে এতোদিন তা কার্যকর না করার কারণ জানতে চাওয়া হয় বৃহস্পতিবারের বৈঠকে। তখন ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়, রোববারের মধ্যে এ বিষয়ে তারা একটি সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে বৈঠক শেষ করে ওই দিনই বাফেদার নেতারা সোনালী ব্যাংকে গিয়ে বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার