প্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না : গণশিক্ষা প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বাইরে বা প্রধান গেট সংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আজ রবিবার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অনুরোধ করেন। প্রতিমন্ত্রী বলেন, ‌‘অনেকদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আনন্দিত। তারা শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক পড়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের হ্যান্ড থার্মাল দিয়ে তাপমাত্রা মেপে দেখছেন। মনে হচ্ছে, সেই পুরোনো পরিবেশ ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। তাছাড়া শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কারের জন্য। তবে করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই অভিভাবকদের বলব, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছে, আপনারাও সেটা মেনে চলুন।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান