প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগ, রংপুরে জাপার মিষ্টি বিতরণ

news-image

রংপুর ব্যুরো : সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনুষ্ঠানে ঢালাও ভাবে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর জানাজানি হলে রংপুরে তাৎক্ষণিক আনন্দ উদযাপনে মিষ্টি বিতরণ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। সোমবার রাতেই রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

জাতীয় পার্টির নেতাদের দাবি, দেরিতে হলেও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের মতো জাতীয় পার্টির নেতাকর্মীরাও তাঁর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে। তবে শুধু পদত্যাগ নয়, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও সরকারের প্রতি আহŸান দলটির নেতাদের।

এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে। অশালীন, কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করতে গিয়ে কাউকে বাদ রাখেনি। রাষ্ট্র ধর্ম ইসলাম, সংবিধান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়েও আজেবাজে কথা বলেছে। আমরা তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ দাবি করে মিটিং মিছিল করেছিলাম। দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিকে আমরা স্বাগত জানাই।

তিনি আরো বলেন, পদত্যাগ কোনো সমাধান নয়, এটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জনপ্রতিনিধিদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনতে তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টিও সরকারকে নিশ্চিত করতে হবে।

রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ শাহিন হোসেন জাকির বলেন, দেশের ৫০ বছরের ইতিহাসে এমন উদ্ভট তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী আগে ছিল বলে মনে হয় না। আধুনিক প্রযুক্তির যুগে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে যেভাবে অশ্রাব্য ভাষায় কথা বলে চলেছেন, তা সত্যিই লজ্জাজনক। সব দল ও মতের মানুষকে তিনি আঘাত করেছেন, জাতির কাছে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিকে সাধারণ মানুষের মতো আমরাও সাধুবাদ জানাচ্ছি।

এদিকে দলকে বিতর্কের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেয়ায় জাতীয় পার্টি এবং বিএনপি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সন্তোষ প্রকাশ করে পোস্ট দিয়েছেন। এসবের জেরে সোমবার রাতে তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী