প্রতিদিন সকালের নাস্তায় পাউরুটি খেলে বিপদ!

news-image

লাইফস্টাইল ডেস্ক : সকালের নাস্তা ঝটপট সেরে নেওয়ার জন্য পাউরুটির বিকল্প খুঁজে পান না অনেকেই। যে কারণে দিনের পর দিন সকালবেলা পাউরুটি খাওয়া হয়। আবার এটি দিয়ে তৈরি করা যায় অনেক পদের নাস্তাও। সেসব খেতেও সুস্বাদু। সবই ঠিক আছে। এমনকি সপ্তাহে এক-দুদিন খেলে তাও ঠিক আছে। কিন্তু আপনি যদি প্রতিদিন পাউরুটি খেতে থাকেন, তা কি উপকারী নাকি ক্ষতিকর? আপনার এই সময় বাঁচানো সাধারণ অভ্যাসই ডেকে আনতে পারে বড় বিপদ।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক তাদের এক গবেষণায় দাবি করেছেন, কেউ যদি দীর্ঘদিন ধরে নিয়মিত পাউরুটি খান, তবে তা তার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এই অভ্যাস সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে মস্তিষ্কে। কারণ হিসেবে তারা বলছেন, পাউরুটিতে থাকা কয়েকটি যৌগ শরীরে গেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে।

* নিয়মিত পাউরুটি খান এমন প্রায় ২০০ জন মানুষের ওপর গবেষণা করা হয়। সেখান থেকে জানা গেছে, পাউরুটিতে থাকা ক্ষতিকর যৌগের প্রভাবে মানুষ অমনোযোগী হয়ে পড়ে। তখন যেকোনো কাজে মন দিতে সমস্যা হয় তাদের। এমনকি কমতে থাকে স্মৃতিশক্তিও। সেই সঙ্গে বাড়ে ক্যানসারের আশঙ্কাও।

* পাউরুটি প্রতিদিন খেলে দেখা দিতে পারে আরও কিছু সমস্যা। নিয়মিত এই রুটি খেলে শরীরে বৃদ্ধি পেতে পারে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা। যে কারণে বৃদ্ধি পায় হৃদরোগের আশঙ্কাও। তাই যাদের বয়স একটু বেশি তাদের জন্য নিয়মিত পাউরুটি খাওয়া বেশি ক্ষতিকর, এমনটাই বলছেন গবেষকরা।

* গবেষণায় দেখা গেছে, প্রতিদিন পাউরুটি খাওয়ার কারণে বৃদ্ধি পায় রক্তে শর্করার মাত্রা। যে কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে আরও নানা ধরনের সমস্যা বাড়তে থাকে। সেই সঙ্গে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

* আপনি যদি অতিরিক্ত পাউরুটি খান, তবে বাড়তে শুরু করবে কার্বোহাইড্রেটের পরিমাণও। যে কারণে দ্রুত বাড়তে থাকবে ওজনও। তার হাত ধরে দেখা দেবে উচ্চ রক্তচাপের ভয়। যাদের ওজন একটু বেশির দিকে, তারা পাউরুটি এড়িয়ে চলতে পারলেই ভালো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান