প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে হবে শেখ রাসেল বুক কর্নার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল বুক কর্নার স্থাপন করা হবে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে বুক কর্নার চালু করা হবে। যেসব বিদ্যালয় এই সময়ের মধ্যে চালু করতে পারবে না সেসব বিদ্যালয়কে চলতি বছরের মধ্যে বুক কর্নার স্থাপনের কাজ শেষ করতে হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, শেখ রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। সেই দায়বোধ থেকে আমরা গুরুত্বের সঙ্গে এটি করছি। বঙ্গবন্ধু কর্নার করেছি। আশা করছি চলতি বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বুক কর্নার স্থাপনের কাজ শেষ হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৯ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এরপর চলতি বছরের ২৩ সেপ্টেম্বর ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে সচিবের সভাপতিত্বে আরও একটি সভার আয়োজন করে মন্ত্রণালয়। এতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত হয়।

এদিকে আগামী ১৮ অক্টোবর দিবস পালনে রোববার অফিস আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই অফিস আদেশে বলা হয়, ‘শেখ রাসেল দিবস, ২০২১’ পালনের জন্য মাঠ পর্যায়ে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে সাজসজ্জাকরণ, রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা আয়োজন করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান