প্রণবকন্যাকে ফেসবুকে অশ্লীল মেসেজ

pronob_123797আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। সে কথা তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

প্রণবকন্যার অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই পার্থ মণ্ডল নামে এক ব্যক্তি ফেসবুকে তাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে আসছিল। শর্মিষ্ঠা বলেন, ‘পার্থ মণ্ডল নামে এক উন্মাদ আমাকে ক্রমাগত অশ্লীল মেসেজ পাঠাচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম উপেক্ষা করব। কিন্তু পরে ভাবি চুপ করে থাকলে এই ধরনের মানুষের স্পর্ধা আরও বাড়বে।’ শর্মিষ্ঠা ওই ব্যক্তির পাঠানো অশ্লীল মেসেজের স্ক্রিন শট নিয়ে তার ফেসবুক পাতায় পোস্ট করেন।

শর্মিষ্ঠা জানিয়েছেন, এই বিষয়ে দিল্লির সাইবার সেলে অভিযোগ জানাবেন। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির কন্যা হিসেবে বিশেষ কোনো দৃষ্টি আকর্ষণ করতে চাই না। যেকোনো সাধারণ মহিলার মতোই আমার কেসটি দেখুক পুলিশ।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার