প্যারাসিটামল নিয়ে ভীতি সঞ্চার, হোন সাবধান

news-image

অনলাইন ডেস্ক : ‘সাবধান! বাজারে নতুন একটি ওষুধ প্যারাসিটামল P-500 নামের ওষুধ আসছে। যাতে ম্যাচুপো নামের মারাত্মক ভাইরাস পাওয়া গেছে। এটি খাবার পর পরই আপনার পুরো শরীরটাতে পচন ধরে যাবে। জনস্বার্থে তথ্যটি পরিবার পরিজনদের জানানোর অনুরোধ রইল।’

-গত কিছুদিন ধরে এ রকম একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। বাংলাদেশের বেশ কিছু ফেসবুজ পেজেও এ রকম বার্তা ছবিসহ শেয়ার করা হয়েছে। ইনবক্সেও অনেকে পাচ্ছেন এমন বার্তা ও ছবি।

তবে খোঁজ নিয়ে জানা গেল, বিষয়টি ভুয়া। এ ছাড়া ওষুধটি বাংলাদেশের বাজারের নয়। এমনকি বার্তার সঙ্গে সংযুক্ত ছবিগুলোও বাংলাদেশের নয়। ওষুধটি ভারতীয়, ছবিও সেখানকার।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, সম্প্রতি প্যারাসিটামল পি/৫০০ ট্যাবলেট নিয়ে একটি ‘সতর্কবার্তা’ ভারতে ছড়িয়েছে। দুই সপ্তাহ ধরে এমন গুজব ছড়াচ্ছে।

এর আগে ইন্দোনেশিয়ায় এমন গুজব ছড়ায়। পরে সেখানকার কর্তৃপক্ষ তা গুজব বলে উড়িয়ে দেয়।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ভারতে মাচুপো ভাইরাসের অস্তিত্ত্ব পাওয়া যায়নি।

হায়দরাবাদের বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (বিআইটিএস) অধ্যাপক সুমন কাপুর বলেন, ‘ভারতে মানুষ যে হারে প্যারাসিটামল সেবন করে, তাতে বার্তাটি সত্য হলে পুরো ভারতে ব্যাপক আকারে মহামারী ছড়িয়ে পড়ত। তাই বিষয়টি নেহাত একটি গুজব ছাড়া কিছুই নয়।’

ডা. কাপুর আরো বলেন, ‘ভাইরাস ট্যাবলেটে বেঁচে থাকতে পারে এটা সত্য। কিন্তু প্রশ্ন হলো, কীভাবে সেটি উৎপাদন কারখানায় ঢুকবে?’

এদিকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ সুনীথা নারেড্ডি বলেন, ‘ভাইরাসের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য আশ্রয় (হোস্ট) প্রয়োজন। এদের (ভাইরাস) বড় অংশই নিজস্ব আশ্রয়ের বাইরে দীর্ঘসময় বেঁচে থাকতে পারে না।’ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার